সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপে বাংলাদেশ পাচ্ছে সর্বনিম্ন হার

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপে বাংলাদেশ পাচ্ছে সর্বনিম্ন হার
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপে বাংলাদেশ পাচ্ছে সর্বনিম্ন হার
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৪, ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র সরকার  গেল ২৩ জুলাই ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ধারা ৩০১-এর আওতায় বিশ্বের ৬০টি অর্থনীতি ও ৮৬টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) তদন্তে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার (২৪ জুলাই) ওয়াশিংটন সময় ভোর ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হয়েছে। হার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১২.৫ শতাংশ পর্যন্ত। এর আগে ধারা ১২২-এর আওতায় আরোপিত অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক প্রতিস্থাপন করেছে এই নতুন ব্যবস্থা।

বাংলাদেশের জন্য এই শুল্ক নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ, যা দেশ থেকে আসা সব পণ্যের ওপর প্রযোজ্য হবে। এটি বিদ্যমান সর্বাধিক পছন্দের (এমএফএন) শুল্ক হারের অতিরিক্ত হিসেবে আরোপ করা হবে। মোট ৮৬টি দেশের মধ্যে মাত্র ১৭টি দেশকে নিম্ন ১০ শতাংশ শুল্ক স্তরের আওতায় আনা হয়েছে, যেখানে বাংলাদেশও রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের পোশাক ও রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান অক্ষুণ্ণ থাকছে।

বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক ধার্য করা হলেও,বিশ্বের প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশ চীন,ভিয়েতনাম এবং থাইল্যান্ডের ওপর সর্বোচ্চ ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই পার্থক্য বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা আরও সুদৃঢ় করছে,বিশেষ করে উচ্চশুল্কের মুখে থাকা প্রতিদ্বন্দ্বীদের তুলনায়।

এ ছাড়া, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার জন্য তিন বছরের একটি ট্যারিফ-রেট কোটা (টিআরকিউ) চালু করার বিষয়টি বিবেচনা করছে ইউএসটিআর। এটি বাস্তবায়িত হলে, যুক্তরাষ্ট্রের তুলা ও টেক্সটাইল ইনপুট ব্যবহার করে তৈরি পণ্যের ওপর ধারা ৩০১-এর শুল্ক মওকুফ করা সম্ভব হবে। এতে বাংলাদেশের জন্য অতিরিক্ত প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়াতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সরকার আন্তর্জাতিক শ্রম মান বজায় রাখতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং রপ্তানি খাতের টেকসই উন্নয়ন, নিয়ম মেনে চলা ও শক্তিশালী প্রবৃদ্ধি নিশ্চিতে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে বলে জানিয়েছে।

ফজলে রাব্বি পলাশ/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।