সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৩, ২০২৬ ০৭:২৭ অপরাহ্ন

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরাম-এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে এমন আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৩জুলাই) বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে তাদের মাতৃভূমি রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের অনুকূল পরিবার সৃষ্টিতে মিয়ানমারে কার্যকর উদ্যোগ নিতে আসিয়ানভুক্ত দেশগুলোকে সম্মিলিত সহায়তা দেয়া উচিত।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে তীব্র পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, রোহিঙ্গারা কোনো অবস্থায় উদ্ভূত রাষ্ট্রহীন মানুষ নন—তারা পরিকল্পিতভাবে রাষ্ট্রহীন। এটি একটি রাজনৈতিক ব্যর্থতা, যার সমাধানও রাজনৈতিক হতে হবে।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তাঁর দায়িত্বের কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ ও কূটনীতির বিকল্প নেই। তিনি সামুদ্রিক বিরোধ নিষ্পত্তিতে সব রাষ্ট্রকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি ও প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ—এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তি সম্পর্কিত সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তিনি এমন একটি আঞ্চলিক প্রযুক্তি শাসন কাঠামো গঠনের প্রস্তাব দেন, যা অঞ্চলের ভূ-রাজনৈতিক ও উন্নয়ন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফোরামের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানবিক সহায়তা এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমর্থনসহ নানা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকগুলিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং তাঁর দায়িত্বকালে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

ফজলে রাব্বী পলাশ/ মি.

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।