ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইরান যখন সুবিধাজনক অবস্থানে থাকবে, তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানা হবে। আর সামরিক ও কৌশলগতভাবে শক্ত অবস্থান নিশ্চিত হওয়ার পর আলোচনা হতে পারে।
আরাগচি বলেন, কিছু ক্ষয়ক্ষতি হলেও যুদ্ধে আমরা আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি এবং রাষ্ট্রব্যবস্থার সক্ষমতা প্রদর্শন করেছি।

তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি হতে পারে দুটি উপায়ে— পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনায় বসার সঠিক সময় তখনই আসে, যখন সামরিক ও কৌশলগতভাবে নির্ভরযোগ্য সাফল্য অর্জিত হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ চালিয়ে গেলে লাভ বাড়বে, নাকি মানুষের প্রাণহানি ও দেশের জন্য আরও বড় ক্ষতি হবে— রাজনীতিকদের সবসময় সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
মহিউদ্দিন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।