শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

লোহিত সাগরের প্রবেশপথ বন্ধে হুথিদের নির্দেশ দিল ইরান

লোহিত সাগরের প্রবেশপথ বন্ধে হুথিদের নির্দেশ দিল ইরান
লোহিত সাগরের প্রবেশপথ বন্ধে হুথিদের নির্দেশ দিল ইরান
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তবে লোহিত সাগরের তেল পথ বন্ধ করে দেয়ার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ইরান নির্দেশ দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুই ঊর্ধ্বতন ইরানি সূত্র জানায়, ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের মধ্যে এনিয়ে আলোচনা হয়েছে এবং ইরানের হুথি মিত্রদের কাছে এমন বার্তা দেয়া হয়েছে।

এদিকে হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালীর কাছে, হোদাইদাহ এডেন উপসাগর সংলগ্ন ইয়েমেনের উচ্চভূমিতে জাহাজ চলাচলের ওপর হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র ড্রোন মোতায়েন করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হুথিরা হামলা শুরুর আদেশের অপেক্ষায় রয়েছে।

 বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

মহিউদ্দিন/মি.

 

 8
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।