শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অব্যাহত ইরানের হামলা

মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অব্যাহত ইরানের হামলা
মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অব্যাহত ইরানের হামলা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন

ইরানে ধারাবাহিক হামলার জেরে দেশটি মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন রাতভর ইরানজুড়ে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

ইরান জানায়, জর্ডান, কুয়েত বাহরাইনসহ এই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ষষ্ঠ দিনের মতো নতুন করে শুরু হওয়া এই সংঘাত যুদ্ধ শেষ করার প্রাথমিক চুক্তির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।

মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে নিরীহ নাবিকদের হুমকি দেয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করতে তারা একাধিক স্থানে ছয় ঘণ্টার ধারাবাহিক হামলা চালিয়েছে।

উপমা/মি.

 7
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।