সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

আন্দোলনের আড়ালে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের আড়ালে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দোলনের আড়ালে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৬ ০৬:২৪ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের আড়ালে কিছু মহল সরকারকে বিব্রত করতে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী নিজেদের পরিচয় গোপন রেখে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আন্দোলনে অংশ নেয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে দুটি ভুলের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ওই দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের যোগ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সংসদে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। সরকারের মতে, শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধান করা হয়েছে।

সরকারকে বিব্রত করার চেষ্টা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিকে সরকার অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না। তার ভাষ্য, কয়েকটি জেলা ও ঢাকার সীমিত কিছু স্থানে এমন তৎপরতা দেখা গেছে, তবে সংশ্লিষ্টদের সংখ্যা খুব বেশি নয়।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।