বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযানশিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজহামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, প্রাণহানি ৯৫০সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবারচট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণাভেজাল ও নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের হরমুজে ৭ মাইল নৌপথ চালুর চুক্তি ইরান ও ওমানেরনেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধারইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনেরইসলামাবাদে হাসপাতালে আগুন, নিহত ১৫ নবজাতকভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞামহাসাগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডযুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিতনেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানিরবক্স অফিসে ঝড়, ২০০ কোটির পথে আওয়ারাপন ২এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রীবগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারসারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমবিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর
জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১২, ২০২৬ ০৬:২৬ অপরাহ্ন

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়াল সভায় দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও গর্ভবতী নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগে চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধ যেন না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সভায় জানানো হয়, চট্টগ্রামে জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করলেও সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে। এছাড়া রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রেখে জনগণের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !