বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রংপুরে ৪ হত্যা, এবার তদন্তের দায়িত্ব পেল ডিবিবঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলেরোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগবিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীরভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎস্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশচলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমজে-১০সিই কিনতে চীনের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশমহানবীর আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান: প্রধানমন্ত্রীরপুলিশে বড় রদবদল, বদলি ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাবিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎইরানের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের আলোচনা শেষ, গুরুত্ব হরমুজ ও যুদ্ধ নিরসনেহিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়: ভারতীয় হাইকোর্টলোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদেরটানা বৃষ্টিতে ডুবছে দিল্লি, রেড অ্যালার্ট জারিযৌন অপরাধ ঠেকাতে বন্দীদের বিশেষ ওষুধ দেবে যুক্তরাজ্যসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুরজাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশীনিজেকে ‘ভার্জিন’ দাবি করে ফের আলোচনায় মেঘনা আলমসংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধবগুড়ায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০১একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহএকরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ

গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী
গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১১, ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন

দেশে প্রায় ৬০০টি উপজেলা থাকলেও এর মধ্যে মাত্র পাঁচটিতে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, অথচ দেশের ৭০ শতাংশেরও বেশি মানুষ গ্রাম উপজেলা পর্যায়ে বসবাস করেন, তাই গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা হবে।

শনিবার (১১ জুলাই) ডিএমসি ডে-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে েএসব কতা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালগুলোতে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে রোগীদের সেবা বাড়াতে হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, একইসঙ্গে নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। নিরাপদ মাতৃত্ব মানসম্মত নবজাতক সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে আরও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনাও নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ইতিহাসের জীবন্ত সাক্ষী মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢামেক ১৯৫২, ১৯৭১, ১৯৯০ সালের আন্দোলনে অবদান রেখেছিল। সর্বশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢামেকের প্রত্যেক চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, সেদিন আহত-শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !