মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, বড় ঝুঁকিতে চাকরিপ্রার্থীরাঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকাপ্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিজাতীয় নির্বাচনের চেয়ে ভালো করতে চাই স্থানীয় নির্বাচন: সিইসিঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিনুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবননিষিদ্ধ সংগঠনের সভা-সমাবেশের অধিকার নেই: আইনমন্ত্রীজামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকরাজনৈতিক মতভেদ থাকলেও বাণিজ্য এগিয়ে নেয়ার বার্তা ভারতেরনাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহতইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখহরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারিভারতের মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, ৩ নবজাতকের মৃত্যুকলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরাঅভিষেকেই জোড়া গোল, নতুন ক্লাবকে জেতালেন সালাহকঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিনজুলাই হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সাংবাদিকমালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ২৫ এজেন্সির তালিকা ঘিরে সিন্ডিকেটের শঙ্কাসালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডিনুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল: নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল: নেতানিয়াহু
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৬, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মাঝেমধ্যে মতপার্থক্য দেখা দিলেও কৌশলগত লক্ষ্য পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একে অপরের ঘনিষ্ঠ মিত্র।

 রোববার ( জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক চমৎকার। প্রায় সব গুরুত্বপূর্ণ ইস্যুতেও তাদের অবস্থান এক।

৯৯ শতাংশ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এক। তবে প্রতিটি পরিবার কিংবা ঘনিষ্ঠ বন্ধুত্বের মতোই কখনও কখনও মতবিরোধ হয়। সেসব বিষয় আমরা খোলামেলাভাবে আলোচনা করি, বলেও জানান নেতানিয়াহু।

তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে উভয় দেশ একই উদ্দেশ্য সামনে রেখে কাজ করছে। আমরা চাই ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করুক। সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়া হোক এবং পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণের সব স্থাপনা ভেঙে ফেলা হোক।

নেতানিয়াহুর দাবি, লেবাননের সাধারণ মানুষ হিজবুল্লাহ' প্রভাব থেকে মুক্ত হতে চায়। লেবানন নিজেদের হিজবুল্লাহ সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে চায়।

সাক্ষাৎকারে পশ্চিমা দেশগুলোতে ইসরায়েলবিরোধী আন্দোলনের প্রসঙ্গও তোলেন নেতানিয়াহু। বলেন, যারা ইসরায়েলকে ঘৃণা করে, শেষ পর্যন্ত তারা আমেরিকাকেও ঘৃণা করে। বিক্ষোভে তারা যেমন ইসরায়েলের পতাকা পোড়ায়, তেমনি অনেক ক্ষেত্রেই তার পাশেই আমেরিকার পতাকাও পোড়াতে দেখা যায়।

ফক্স নিউজকে তিনি বলেন, ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানাজার প্রসঙ্গও টানেন। নেতানিয়াহুর দাবি, সেখানে শুধু আমেরিকার মৃত্যু নয়, ট্রাম্পকে হত্যা করো এবং ট্রাম্পের মৃত্যু হোক, ধরনের স্লোগানও দেয়া হয়েছে।

আশিক/মি.

 202
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।