মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রংপুরে ৪ হত্যা, এবার তদন্তের দায়িত্ব পেল ডিবিবঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলেরোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগবিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীরভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎস্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশচলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমজে-১০সিই কিনতে চীনের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশমহানবীর আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান: প্রধানমন্ত্রীরপুলিশে বড় রদবদল, বদলি ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাবিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎইরানের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের আলোচনা শেষ, গুরুত্ব হরমুজ ও যুদ্ধ নিরসনেহিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়: ভারতীয় হাইকোর্টলোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদেরটানা বৃষ্টিতে ডুবছে দিল্লি, রেড অ্যালার্ট জারিযৌন অপরাধ ঠেকাতে বন্দীদের বিশেষ ওষুধ দেবে যুক্তরাজ্যসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুরজাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশীনিজেকে ‘ভার্জিন’ দাবি করে ফের আলোচনায় মেঘনা আলমসংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধবগুড়ায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০১একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহএকরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ
ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৬, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন

শেষ ষোলোতেই বিদায় ব্রাজিল। নরওয়ের কাছে - গোলের হার। ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে যোগ হলো আরেকটি হতাশার অধ্যায়। ২০২৬ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল। হতাশ হলেন ব্রাজিলের লাখ কোটি সমর্থক।

রোববার ( জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধেই একটি পেনাল্টি পেয়েছিল সেলেসাওরা। কিন্তু মিডফিল্ডার ব্রুনো গুইমারেসের নেয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। সেই ব্যর্থতার মূল্যই শেষ পর্যন্ত বড় করে দিতে হয়েছে ব্রাজিলকে।

ম্যাচের শেষ ভাগে জোড়া গোল করে নরওয়েকে জয়ের পথে এগিয়ে দেন আর্লিং হালান্ড। যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে ততক্ষণে ম্যাচে ফেরার মতো সময় আর অবশিষ্ট ছিল না। ফলে শেষ ষোলো থেকেই বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের।

২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জয়ের পর থেকে টানা ছয়টি আসরে নকআউট পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের কাছেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ২০২২ বিশ্বকাপের পর এবার ২০২৬ সালেও একই পরিণতি বরণ করতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

মহিউদ্দিন/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।