বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ভেনিজুয়েলার ভূমিকম্পে ‘ভয়াবহ সংখ্যক’ মানুষের মৃত্যুর আশঙ্কা ট্রাম্পের

ভেনিজুয়েলার ভূমিকম্পে ‘ভয়াবহ সংখ্যক’ মানুষের মৃত্যুর আশঙ্কা ট্রাম্পের
ভেনিজুয়েলার ভূমিকম্পে ‘ভয়াবহ সংখ্যক’ মানুষের মৃত্যুর আশঙ্কা ট্রাম্পের
সর্বশেষ উপলব্ধ: জুন ২৫, ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ন

ভেনিজুয়েলার জোড়া ভূমিকম্পে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ভেনিজুয়েলার জনগণের ওপর আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই অত্যন্ত শক্তিশালী ছিল এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। আমরা আমাদের নতুন মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিকভাবে যেসব খবর পাওয়া যাচ্ছে, তা ভালো নয়।

অন্যদিকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প নিয়মিত ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার প্রতি সমর্থন সংহতি প্রকাশ করেছে।

আশিক/মি.

 260
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।