সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মেসির  হ্যাটট্রিক জাদুতে ইতিহাস  আর্জেন্টিনার!

মেসির  হ্যাটট্রিক জাদুতে ইতিহাস  আর্জেন্টিনার!
মেসির  হ্যাটট্রিক জাদুতে ইতিহাস  আর্জেন্টিনার!
সর্বশেষ উপলব্ধ: জুন ১৭, ২০২৬ ০১:০০ অপরাহ্ন

বিশ্বকাপ ইতিহাসের কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। বিশ্বকাপের আসরের প্রথম ম্যাচে আগে কখনো জিততে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে নতুন ইতিহাস গড়লো দলটি।

বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে। ম্যাচের তিনটি গোলই করেছেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। আর একটি গোল করলেই এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৭ মিনিটে কোনো ভুল না করেই আলজেরিয়ার জালে বল পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় আবারও জালের দেখা পান লিওনেল মেসি। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফিরতি শটে গোল করে দলকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ছয় মিনিট পর অবিশ্বাস্য দক্ষতায় বল ঠেকিয়ে মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করেছিলেন লুকা জিদান।

তবে দশ মিনিট পর আর্জেন্টাইন মহাতারকাকে আর আটকে রাখা গেল না। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন এলএমটেন। নিখুঁত এক শটে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। আর্জেন্টিনা জয় পায় ৩-০ গোলে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।