সোমবার, ২৭ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
সর্বশেষ উপলব্ধ: জুন ১১, ২০২৬ ০৬:২০ অপরাহ্ন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। ফলে হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি বন্ধ রেখে, ভর্তি থাকা রোগীদের দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

উপমা/মি.

 195
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।