ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘদিন পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যেতে পারে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহোকে। ৪৬ বছর বয়সে আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব র্যাভেনার হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। প্রতিপক্ষ ফরলি।
শুক্রবার (২৩ অক্টোবর) রোনালদিনহোর ফেরার খবরটি নিশ্চিত করেছে র্যাভেনা। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর।
বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা পেশাদার ফুটবলে সর্বশেষ খেলেছিলেন ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।
গেলো জুনে র্যাভেনার সঙ্গে যুক্ত হন রোনালদিনহো। পরে ক্লাবটির মালিকানার অংশীদারও হন তিনি। তবে মাঠে ফেরার বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত করেননি এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে ম্যাচটি র্যাভেনার স্তাদিও ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোনালদিনহো সত্যিই মাঠে নামলে, দীর্ঘ বিরতির পর তার ফুটবল-জাদু দেখার সুযোগ পাবেন ভক্তরা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।