রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে চীনা সেনাদের তাঁবু, মুখোমুখি ভারত-চীন

অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে চীনা সেনাদের তাঁবু, মুখোমুখি ভারত-চীন
অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে চীনা সেনাদের তাঁবু, মুখোমুখি ভারত-চীন
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৪, ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের একাধিক স্থানে ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থানে রয়েছে। ভারতের দাবি অনুযায়ী, অরুণাচলের টাকসিংয়ের কাছে মাজা এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) থেকে ৬ থেকে ৭ কিলোমিটার ভেতরে তাঁবু স্থাপন করেছে চীনা সেনারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজস্থানের আলওয়ারে এক অনুষ্ঠানে এ তথ্য জানান ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর। তিনি বলেন, অরুণাচলের একাধিক স্থানে গত কয়েক দিনে ভারত ও চীনা সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থানের পরিস্থিতি তৈরি হয়েছে, যা এখনো চলছে।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের শেষ দিকে টাকসিংয়ের কাছে আসাফিলা এলাকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে চীনা সেনারা আরও বেশি সদস্য নিয়ে ফিরে এসে তাঁবু স্থাপন করে। এর পর থেকে ওই এলাকায় নিজেদের সেনা মোতায়েন বাড়িয়েছে ভারতও।

সীমান্ত পরিস্থিতির পাশাপাশি চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আইটিবিপি প্রধান। তিনি জানান, বাহিনীর পুরোনো অস্ত্রশস্ত্র আধুনিকায়ন এবং ড্রোন ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে, সীমান্তে উত্তেজনা কমাতে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে একাধিক বৈঠক হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গত আগস্টে বেইজিংয়ে ভারত-চীন বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক এবং সেপ্টেম্বরে অরুণাচলের ওয়াচা-দামাই সীমান্ত বৈঠককেন্দ্রে দুই দেশের সেনাবাহিনীর কর্পস কমান্ডার পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

আইটিবিপি প্রধানের বক্তব্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি অভিযোগ করেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর প্রশাসন নীরবতা পালন করছে। তাঁর দাবি, অরুণাচলে ভারতীয় বাহিনীর টহল দেয়ার কিছু এলাকা হাতছাড়া হওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ জানিয়েছেন।

তবে চীনা সেনাদের অবস্থান ও সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে উল্লেখ করা তথ্যগুলো ভারতের দাবি ও সূত্রনির্ভর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।