সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

জাইমার জন্মদিনে দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

জাইমার জন্মদিনে দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৪, ২০২৬ ০২:২৮ অপরাহ্ন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে দুই দিনব্যাপী মানবিক কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে প্রায় দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

শনিবার (২৪ অক্টোবর) মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

অর্থাভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে না পারা রোগীদের জন্য এ আয়োজন স্বস্তি নিয়ে এসেছে। চিকিৎসাসেবা পেয়ে অনেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর কন্যা জাইমা রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের জন্য দোয়া করেন।

কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ৬ শতাধিক ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করেন এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করেই বিএনপি পাঁচ বছর পর আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায়। আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার কথাও জানান তিনি।

সজল শেখ, বগুড়া

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।