সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪, উদ্ধার মাদক ও জুয়া খেলার সরঞ্জাম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪, উদ্ধার মাদক ও জুয়া খেলার সরঞ্জাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪, উদ্ধার মাদক ও জুয়া খেলার সরঞ্জাম
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৪, ২০২৬ ০১:২৩ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ২০৬ জন এবং তেজগাঁও বিভাগে ১১০ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী থেকে ৮৭, মতিঝিল ও গুলশান থেকে ৭৮ জন করে, লালবাগ থেকে ৪৭, রমনা থেকে ৩৮, উত্তরা থেকে ৩২ এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগ থেকে চারজন করে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, নগদ ৩২ হাজার ৫৩০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !