কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলাসহ একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সৈকতের একটি কাঠের রিসোর্টে এ ঘটনা ঘটে।
নিহত অন্যরা হলেন ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), ফাইজান (৫), মিথিলা মেহজাবিন (২৩) ও মালিহা (২৮)।
নিহতদের স্বজন ও জবি শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার জানান, তাঁদের পরিবারের ১০ জন বেড়াতে গিয়েছিলেন। একজন আগেই ফিরে আসেন। বাকি নয়জনের মধ্যে ছয়জন মারা গেছেন এবং তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান চালানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। গেল জুনে পরিদর্শনের পর প্রতিষ্ঠানটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সতর্কতামূলক নোটিশ দেয়া হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।