ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে ইসরায়েল উল্লেখযোগ্য সহায়তা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাও জোরালো বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন পেয়ে সৌদি আরব সন্তুষ্ট। আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় রিয়াদ ও জেরুজালেমের মধ্যে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলেও দাবি করেন তিনি।
এদিকে, হুথিদের হামলায় ইরানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, হুথিরা নিজেদের মূল্যায়ন অনুযায়ী কাজ করে। তবে মধ্যস্থতার জন্য তেহরান প্রস্তুত।
ইয়েমেনের আল-মাশিক রাষ্ট্রপতি প্রাসাদে হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।