রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে মরদেহটি পাওয়া যায়।
রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া জানান, সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনে যান। পরে সেখানে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, চোখে কম দেখার কারণে ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে বড় মেয়ে দেশে ফেরার পর তার দাফন সম্পন্ন হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।