পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিটে হওয়া এ কম্পনে খুজদারসহ আশপাশের এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা ভবন ধসের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানায়, খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। অগভীর গভীরতার কারণে খুজদার, খারান ও কালাত জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে খুজদারের আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বেলুচিস্তান ভারতীয়, ইউরেশীয় ও আরবীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় অঞ্চলটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।