সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রমনায় বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, বাকিদের সাজা  ১০ বছর

রমনায় বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, বাকিদের সাজা  ১০ বছর
রমনায় বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, বাকিদের সাজা  ১০ বছর
সর্বশেষ উপলব্ধ: মে ১৩, ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন

রমনা বটমূলে বর্ষবরণে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত ৩ আসামির সাজা কমিয়েছেন হাইকোর্ট। বহাল আছে একজনের দণ্ড।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামির মধ্যে মাওলানা তাজ উদ্দিনকে যাবজ্জীবন এবং বাকি ৬ জনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। যাবজ্জীবনপ্রাপ্ত ৪ আসামির মধ্যে একজনের দণ্ড বহাল রেখে বাকি ৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

এই মামলায় নিম্ন আদালত ৮ জনকে ফাঁসি এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। মোট ১৪ জন তখন সাজা পান। এর মধ্যে প্রধান আসামি মুফতি হান্নানসহ ৩ জন মারা গেছেন। বাকি ১১ জনের বিষয়ে আজ রায় দিয়েছেন হাইকোর্ট। ২ জনকে যাবজ্জীবন এবং ৯ জনকে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়।

মাওলানা তাজউদ্দিন ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন শাহাদাত উল্লাহ জুয়েল।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই, শফিকুর রহমান, সাব্বির, শেখ ফরিদ ও আবু তাহের।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন।

আ/মি

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।