সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় আহত ৮, আইসিইউতে ২ জন।

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় আহত ৮, আইসিইউতে ২ জন।
খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় আহত ৮, আইসিইউতে ২ জন।
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ০২, ২০২৫ ১০:০৬ অপরাহ্ন

খুলনা মহানগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলায় ৮ জন আহত হয়েছেন। এরমধ্যে আইসিইউতে দুইজন ও নারীসহ তিনজনের অবস্থা গুরুতর। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, শিববাড়ির মোড়ে জিয়া হলের এরিয়ার মধ্য থেকে তারা মোটরসাইকেলে করে বের হচ্ছিলন। এসময় এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলায় চালায়। এতে তিনিসহ আটজন আহত হন। এসময় তাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে তাদের ওপরেও হামলা করা হয়। এতে সাদিয়া ও দিয়া নামের দুজনসহ তিনজন গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বাপ্পি আরও বলেন, খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা জিয়া হল চত্বর দিয়ে বের হচ্ছিলেন। এসময় হঠাৎ ১৬-১৭ জনের একটি দল তাদের অতর্কিত হামলা চালায়। তখন স্থানীয়রা ছেলেদের রক্ষার চেষ্টা করেন। পরে মেয়েরা ঠেকাতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় দুজন গুরুতর আহত হন।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।