সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ওএসডি হলেন রেলের মাহবুবুর, রয়ে গেলেন শফিকুর!

ওএসডি হলেন রেলের মাহবুবুর, রয়ে গেলেন শফিকুর!
ওএসডি হলেন রেলের মাহবুবুর, রয়ে গেলেন শফিকুর!
সর্বশেষ উপলব্ধ: জুন ০৪, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ রেলওয়ের সিআরবি চট্টগ্রামে চলতি দায়িত্বে থাকা প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমানকে রেলভবন, ঢাকায় মহাপরিচালকের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪জুন) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

মাহবুবুর রহমান পদ্মা রেল প্রকল্পের রি-স্যাটেলমেন্ট কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রেল ভবন সূত্রে জানা যায়, আওয়ামী সরকারের সময়কার রেলের বিতর্কিত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্যে মাহবুবুর রহমান একজন। তার বিরুদ্ধে অবৈধ অর্থ উপার্জন ও তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

এদিকে মাহবুবুর রহমানকে ওএসডি করার খবরে আলোচনায় এসেছেন আরেক কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।  যিনি বর্তমানে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) হিসেবে কর্মরত আছেন।

তার বিরুদ্ধেও একই রকম অভিযোগ রয়েছে। এর আগে বেসরকারি টেলিভিশন আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে শফিুকর রহমানের রেলের নানা অনিয়মে জড়িত থাকার খবর প্রচার হয়। রেলের কর্মচারিদের নিজ বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগও ছিল শফিকুর রহমানের বিরুদ্ধে।

এছাড়াও ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে শফিকুর রহমানকে পদোন্নতি দিতে তৎকালীন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে চিঠি দিয়েছিলেন। যা নিয়ে ব্যাপক সমালোচনা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ। 

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।