সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যায় বিল পাস করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যায় বিল পাস করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট
ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যায় বিল পাস করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট
সর্বশেষ উপলব্ধ: মে ১৯, ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার পরিকল্পনা করছে ইরান। খবর দ্য টেলিগ্রাফের।

গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তাদের হত্যার জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে একটি বিল পাসের প্রক্রিয়া শুরু করেছে ইরানের পার্লামেন্ট।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন মতে, বিলটি পাস হলে ট্রাম্প কিংবা নেতানিয়াহুকে হত্যাকারী যেকোনো ব্যক্তি বা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে ৫ কোটি ইউরো (৪ কোটি ৩৫ লাখ পাউন্ড বা ৫ কোটি ৮২ লাখ মার্কিন ডলার) পুরস্কার দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭১৪ কোটি টাকা।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, তার কমিশন ‘ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শীর্ষক একটি বিলের খসড়া তৈরি করছে।

যুক্তরাষ্ট্র–ইসরাইল ও ইরানের মধ্যে এখন একটা যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই তেহরানের এই নতুন আইনি উদ্যোগ পারস্পরিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে ইরানি নেতাদের দেয়া হত্যার হুমকিগুলো শুধু ধর্মীয় ফতোয়া বা মতামতের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এবারই প্রথম তা আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে আইনি প্রক্রিয়ার রূপ পাচ্ছে।

মহিউদ্দিন/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।