পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকুক। তবে ট্রাম্প প্রশাসন চায়, শুরুতেই এই ইস্যুটি আলোচনায় আনতে। এমন পরিস্থিতিতে ইরানের দেয়া নতুন প্রস্তাবে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও সিএনএনসহ একাধিক মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

মার্কিন এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায় ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরানের এই অবস্থানের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হোয়াইট হাউসে আলোচনায় ট্রাম্প স্পষ্টভাবেই ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন।
অন্যদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এই প্রস্তাব গ্রহণ করবেন না বলেই ধারণা করা হচ্ছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।