জুলাই মাস থেকে পাইলট আকারে শুরু হওয়া প্রকল্পের আওতায় প্রথম শ্রেণী থেকে প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে দেয়া হবে ব্যাগ ও পোশাক। স্থানীয় প্রশাসন স্কুল নির্বাচন করে এ তালিকা প্রণয়ন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তিনি এসব কথা জানান।
প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেয়ার লক্ষ্যে তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে। এ ক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।