মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ English
English
সর্বশেষ

জামায়াত এমপি আমির হামজার গ্রেফতারি পরোয়ানা জারি

জামায়াত এমপি আমির হামজার গ্রেফতারি পরোয়ানা জারি
জামায়াত এমপি আমির হামজার গ্রেফতারি পরোয়ানা জারি
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ২১, ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ন

কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলা মানহানির মামলায় সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেন।

 হুমায়ুন কবির দি মিরর নিউজকে বলেন, মন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মামলার ফাইল করা হয়। এরপর তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। কিন্তু আজ তিনি আদালতেও হাজির হননি। তাই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মহিউদ্দিন/মি.

 7
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।