মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ English
English
সর্বশেষ

ভারতের মনিপাল হাসপাতাল এর উদ্যোগে স্বাস্থ্য সেবা নিয়ে সেমিনার

ভারতের মনিপাল হাসপাতাল এর উদ্যোগে স্বাস্থ্য সেবা নিয়ে সেমিনার
ভারতের মনিপাল হাসপাতাল এর উদ্যোগে স্বাস্থ্য সেবা নিয়ে সেমিনার
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১২, ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন

ভারতের প্রথম সারির মাল্টি স্পেশালিটি হাসপাতাল মনিপালের উদ্যোগে স্বল্প মূল্যে আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা সুবিধা নিয়ে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা।

রোববার ( ১২ ইং এপ্রিল ) রাজধানীর বনানী মডেল টাউনের একটি হোটেলে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে হয় নৈশ ভোজ। 


আলোচনা সভায় মনিপাল হাসপাতালের পক্ষে, জনাব ভিকাশ তায়ের ( ভি পি এবং হেড অফ ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস) মনিপাল হাসপাতালের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও মনিপাল হাসপাতালের পক্ষ হতে জনাব রাম গোপাল বর্ধন ( চিফ ম্যানেজার ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস) জনাব সনুয়া সিংহা মহাপাত্রা এবং জনাব খালেদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটিতে ট্যুর অপারেটরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB) সম্মানিত সভাপতি, জনাব রাফেউজ্জামান রাফি, আইপিপি শিবলুল আজম কুরাইশী, টোয়াব মেডিকেল ট্যুরিজম স্টেয়ারিং কমিটির চেয়ারম্যান মোঃ ফিরোজুল ইসলাম, বটুয়ার প্রতিনিধি জনাব কাওসার উল আলম ডলার, BMTA এর সভাপতি মোঃ আরিফ হোসেন, গ্লোবাল গেটওয়েজ ইন্টারন্যাশনাল লিমিটেড এর সিইও, মিসেস নিশাত ইসলামসহ বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরের বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 32
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।