শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
চারজনের মৃত্যু শ্বাসরোধে, মেলেনি ধর্ষণের আলামত দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাপুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচকভাবে দেখবে ঢাকাহলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসিকার্যপ্রণালী বিধি লঙ্ঘন, হট্টগোলে উত্তপ্ত সংসদস্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, প্রথম ধাপের ভোট ডিসেম্বরে করতে চায় ইসিসারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-হুইপজুলাই সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান চিফ হুইপস্ত্রীসহ বিদেশ পালানোর চেষ্টা, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞাসংসদ অধিবেশনের আগে বিরোধী দলের সভাদুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবন বহিষ্কারহিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা, ১৬০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮৪৪ জনচোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যানেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েননেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটকনেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা: কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্যোগনেপালে বন্যা-ভূমিধসে ২৮৮ ভারতীয় নিখোঁজ, উদ্ধার ২১নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ ১৫০০নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৭০সৌদি আরবে ভারী বৃষ্টি-বন্যার শঙ্কা, রেড অ্যালার্টসালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডননেপালে কেমন আছেন অপু বিশ্বাস, জানালেন নিজেইবগুড়ায় বাসচাপায় ৭ জন নিহত, চালক গ্রেপ্তারসালাহউদ্দিনের গুম মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শেষ

চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শেষ
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শেষ
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১২, ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন

কোনও সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা। ফলে পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে আলোচনার পরবর্তী ধাপ সামনে রেখে দুই পক্ষ ইতিবাচক মনোভাব রাখলে আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তির পথ সুগম হতে পারে বলে আশা ইসলামাবাদের।

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বিবৃতিতে তিনি বলেছেন, দুই পক্ষের জন্যই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, আমরা আশা করি, দুই পক্ষ ইতিবাচক মনোভাব বজায় রেখে পুরো অঞ্চল এবং এর বাইরেও টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের দিকে এগোবে।

ইসহাক দার আরও বলেন, আগামী দিনগুলোতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজ করতে পাকিস্তান তার ভূমিকা অব্যাহত রাখবে।

ইরান ও যুক্তরাষ্ট্র উভয়েই যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছে এবং এতে তিনি দুই পক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

বিবিসি বলছে, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তার আপত্তির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে, কিন্তু মার্কিন শর্ত মানতে রাজি হয়নি ইরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এর ফলে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনা কোনও ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।

এদিকে উচ্চপর্যায়ের ওই আলোচনা শেষে এক বিবৃতিতে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি করা থেকে বিরত থাকা উচিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে এ কথা বলেছেন।

আশিক/মি.

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।