মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, বড় ঝুঁকিতে চাকরিপ্রার্থীরাঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকাপ্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিজাতীয় নির্বাচনের চেয়ে ভালো করতে চাই স্থানীয় নির্বাচন: সিইসিঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিনুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবননিষিদ্ধ সংগঠনের সভা-সমাবেশের অধিকার নেই: আইনমন্ত্রীজামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকরাজনৈতিক মতভেদ থাকলেও বাণিজ্য এগিয়ে নেয়ার বার্তা ভারতেরনাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহতইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখহরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারিভারতের মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, ৩ নবজাতকের মৃত্যুকলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরাঅভিষেকেই জোড়া গোল, নতুন ক্লাবকে জেতালেন সালাহকঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিনজুলাই হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সাংবাদিকমালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ২৫ এজেন্সির তালিকা ঘিরে সিন্ডিকেটের শঙ্কাসালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডিনুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

ট্রাইব্যুনালে ৬ আসামি, আজ আবু সাঈদ হত্যা মামলার রায়

ট্রাইব্যুনালে ৬ আসামি, আজ আবু সাঈদ হত্যা মামলার রায়
ট্রাইব্যুনালে ৬ আসামি, আজ আবু সাঈদ হত্যা মামলার রায়
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ০৯, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন

আজ ঘোষণা করা হবে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়।

বৃহস্পতিবার ( এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- রায় ঘোষণা করা হবে।

রায় ঘোষণা উপলক্ষে ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

গেল মার্চ রায়ের জন্য আজকে দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মামলার ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল কারাগারে রয়েছেন। বেরোবির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ বাকি ২৪ জন এখনো পলাতক।

আশিক/মি.

 425
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।