সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ইরানে মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, নিহত ৩৪

ইরানে মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, নিহত ৩৪
ইরানে মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, নিহত ৩৪
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ০৬, ২০২৬ ০২:১০ অপরাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা জোরদার হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক কয়েকটি হামলায় ইরানে ৩৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তেহরান প্রদেশে ছয় শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

তেহরানের দক্ষিণে কোম শহরের একটি আবাসিক এলাকায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণের বান্দর লেঙ্গেহ-তে পৃথক আরেক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ বিভিন্ন এলাকায় হামলার পর গভীর রাত পর্যন্ত তেহরানজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজাদি স্কয়ারের কাছে ধোঁয়া কুণ্ডলী উঠতে দেখা যায়।

ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশের মার্কিন স্থাপনায় পাল্টা হামলা অব্যাহর রেখেছে ইরানও। উত্তর ইসরাইলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরাইলির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মধ্য ইসরাইল ও তেল আবিবে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এসব হামলায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে।

সূত্র-আল-জাজিরা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।