সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

দেশে জ্বালানি সংকট নেই: জ্বালানি প্রতিমন্ত্রী।

দেশে জ্বালানি সংকট নেই: জ্বালানি প্রতিমন্ত্রী।
দেশে জ্বালানি সংকট নেই: জ্বালানি প্রতিমন্ত্রী।
সর্বশেষ উপলব্ধ: মার্চ ১০, ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন

দেশে জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বরং সংকট মোকাবেলায় ভারত থেকে প্রতি মাসে যে ১৫ হাজার টন জ্বালানি আসার কথা তার চেয়েও বেশি পেতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। এদিকে মহানগর এলাকায় চলাচলকারী রাইড শেয়ারিং মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবে বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন - বিপিসি।



দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে দুপুরে নিজ দপ্তরে কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। বর্তমানে দেশে জ্বালানি সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক দিন চাহিদার চেয়ে দুই তিন গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। তবুও পাম্পগুলোতে লাইন। মানুষ উদ্বেগ থেকে এটা করছে বলে উল্লেখ করেন তিনি। আরো বলেন, এই মুহুর্তে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। 

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পাইপ লাইনে নিয়মিত যে জ্বালানি তেল আসে তার থেকে বেশি দেয়ার জন্য অনানুষ্ঠানিক ভাবে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আনার চেষ্টা করা হচ্ছে। 
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের জ্বালানি তেলের বাজারে যে  অস্থিরতা সৃষ্টি হয়েছে তা এখনও কাটেনি। এখনো রাজধানী বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। 

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।