সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

যুদ্ধের শেষ কবে হবে নির্ধারণ করবে ইরান : আইআরজিসি

যুদ্ধের শেষ কবে হবে নির্ধারণ করবে ইরান : আইআরজিসি
যুদ্ধের শেষ কবে হবে নির্ধারণ করবে ইরান : আইআরজিসি
সর্বশেষ উপলব্ধ: মার্চ ১০, ২০২৬ ১২:১২ অপরাহ্ন

যুদ্ধের শেষ কবে হবে তা ইরানের সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি।

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুদ্ধের শেষ কখন হবে তা আমরাই নির্ধারণ করব, যুক্তরাষ্ট্র নয়। একই সঙ্গে তারা দাবি করে, অঞ্চলটির ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে এবং মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে। তার ওই বক্তব্যের পরই আইআরজিসির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেয়া হতে পারে।

আইআরজিসির এক মুখপাত্র বলেন, ইরানের ওপর হামলা চলতে থাকলে অঞ্চল থেকে এক লিটার তেলও রপ্তানি করতে দেয়া হবে না।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে দেশটিকে মৃত্যু, আগুন ও ক্রোধের মুখোমুখি হতে হবে। এমনকি প্রয়োজন হলে আগের তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালীহামলারও হুমকি দেন তিনি।

তাহসান/মি.

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।