সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

প্রকাশ্যে তামাক পণ্য ব্যবহার নিষেধে আইন হচ্ছে: তথ্যমন্ত্রী

প্রকাশ্যে তামাক পণ্য ব্যবহার নিষেধে আইন হচ্ছে: তথ্যমন্ত্রী
প্রকাশ্যে তামাক পণ্য ব্যবহার নিষেধে আইন হচ্ছে: তথ্যমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৯, ২০২৬ ০৩:০২ অপরাহ্ন

ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ (৯ মার্চ) সকালে শিল্পকলা একাডেমির নাট্যশালায় এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত বিএনপি সরকারের সময়েই বিশ্বের অন্যতম প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-তে স্বাক্ষর করে। তিনি বলেন, এ সিদ্ধান্তেরই ধারাবাহিকতায় ২০০৫ সালে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রণীত হয্‌ যা দেশের জনসাস্থ্য সুরক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক।

তথ্যমন্ত্রী সরকারের নির্বাচনী ইশতেহারে তামাকের ব্যবহার জনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আইনি উদ্যোগ গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানান।

তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-কে আইনে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

জহির উদ্দিন স্বপন আইন প্রণয়নের পাশাপাশি এর প্রয়োগের ক্ষেত্রে করণীয় সম্পর্কে প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। তিনি বলেন, আইন প্রণীত হলে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য  তথ্য মন্ত্রণালয় থেকে বিশেষ প্রচার কর্মসূচি গ্রহণ করা হবে।

মহিউদ্দিন/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।