শনিবার, ১৩ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

নেতানিয়াহুর সঙ্গে আলাপ করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প

নেতানিয়াহুর সঙ্গে আলাপ করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প
নেতানিয়াহুর সঙ্গে আলাপ করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৯, ২০২৬ ০২:১৭ অপরাহ্ন

নেতানিয়াহু পদক্ষেপ না নিলে ইরানের শাসনব্যবস্থা ইসরায়েলকে ধ্বংস করে দিতো মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘাত শেষ করার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে নেবেন। খবর দ্য টেলিগ্রাফ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিকভাবে আলোচনা করে নেয়া হবে। দ্য টাইমস অব ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন দশম দিনে পৌঁছানো এই সংঘাতের সমাধানে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ মতামত থাকবে।

তিনি বলেন, সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয়ই বিবেচনায় নেয়া হবে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ার বিষয়ে ট্রাম্প কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘দেখা যাক কী হয়

আশিক/মি.

 245
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।