বুধবার, ১০ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

অস্থির বৈশ্বিক তেলের বাজার

অস্থির বৈশ্বিক তেলের বাজার
অস্থির বৈশ্বিক তেলের বাজার
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০২, ২০২৬ ০১:০০ অপরাহ্ন

ইরানে যুদ্ধের জেরে চরম অস্থিতিশীলতায় বিশ্বের তেলের বাজার। রোববার (১ মার্চ) অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে প্রায় ১০ শতাংশ।

এতে ব্যারেলপ্রতি তেলের দাম বেড়ে পৌঁছায় প্রায় ৮০ ডলারে। এশিয়ার বাজারে ব্রেন্ট তেলের দাম এখন ব্যারেল প্রতি ৮২ ডলার।

তেলের দাম বৃদ্ধির সাথে সাথে এর নেতিবাচক প্রভাব পড়ে শেয়ারবাজারেও। যুক্তরাষ্ট্রের বড় শেয়ার সূচকগুলো প্রায় ১ শতাংশ কমেছে। আর স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৬ শতাংশ।

বিশেষজ্ঞদের শঙ্কা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আরও বাড়তে পারে তেলের দাম। এমনকি পৌঁছাতে পারে ব্যারেলপ্রতি ১০০ ডলারে।

আশিক/মি.

 200
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !