সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

খামেনি পরিবারসহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার: পুতিন

খামেনি পরিবারসহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার: পুতিন
খামেনি পরিবারসহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার: পুতিন
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০১, ২০২৬ ০৭:৪৭ অপরাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যরা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রোববার (১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় পুতিন বলেন, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নিয়মের নির্লজ্জ লঙ্ঘনের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটি নৃশংস হত্যাকান্ড।

পুতিন বলেন, আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে। তিনি রাশিয়া-ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং সেটিকে একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যেতে ব্যক্তিগতভাবে বিশাল অবদান রেখেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, সর্বোচ্চ নেতার পরিবার ও ঘনিষ্ঠজন, ইরানের সরকার এবং সমগ্র ইরানি জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সমর্থন পৌঁছে দেয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। সূত্র: রয়টার্স।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।