সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

সশস্ত্র বাহিনী ব্যারাকে ফিরবে কবে!

সশস্ত্র বাহিনী ব্যারাকে ফিরবে কবে!
সশস্ত্র বাহিনী ব্যারাকে ফিরবে কবে!
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০১, ২০২৬ ০৪:০০ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় সিদ্ধান্ত নেবেনবলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (১ মার্চ)/দুপুরে সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা জানান। বলেন, শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের তালিকা করা হয়েছে শিগগিরই তাদের বিরুদ্ধে শুরু হবে অ্যাকশন।



সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার  প্রণব কুমার ভার্মা। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ব্রিফিংয়ে গণমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সে ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা। তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে তালিকা করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে অ্যাকশন নামবে আইন শৃঙ্খলা বাহিনী। 
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক বিষয় জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য সহ নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সীমান্তে যাতে আর কোন বাংলাদেশী নাগরিক হত্যা করা না হয় সে বিষয় তাদেরকে বলা হয়েছে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গেও  বৈঠকে  করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  এ বৈঠকে দুই দেশের বাণিজ্য, ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। 
আশিক/ মিরর

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।