মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, বড় ঝুঁকিতে চাকরিপ্রার্থীরাঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকাপ্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিজাতীয় নির্বাচনের চেয়ে ভালো করতে চাই স্থানীয় নির্বাচন: সিইসিঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিনুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবননিষিদ্ধ সংগঠনের সভা-সমাবেশের অধিকার নেই: আইনমন্ত্রীজামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকরাজনৈতিক মতভেদ থাকলেও বাণিজ্য এগিয়ে নেয়ার বার্তা ভারতেরনাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহতইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখহরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারিভারতের মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, ৩ নবজাতকের মৃত্যুকলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরাঅভিষেকেই জোড়া গোল, নতুন ক্লাবকে জেতালেন সালাহকঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিনজুলাই হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সাংবাদিকমালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ২৫ এজেন্সির তালিকা ঘিরে সিন্ডিকেটের শঙ্কাসালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডিনুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা

প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা
প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক শুভেচ্ছা বার্তায় দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত করার আশা ব্যক্ত করেছেন তিনি।

শুভেচ্ছা বার্তায় স্টারমার লিখেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বিশ্বাস করেন, নতুন নেতৃত্বে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

গেল ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানকে লেখা এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন চিঠিটি প্রকাশ করেছে।

আশিক/মি.

 

 270
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !