বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ০৬, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন

এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তৃতীয় বারের মতো পেছানো হচ্ছে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা। বিএনপির একাধিক নেতা মিরর নিউজকে জানান, এয়ার অ্যাম্বুলেন্স আসার পরই নির্ধারিত হবে লন্ডন যাত্রার সময়।

সিভিল এভিয়েশন সূত্র জানিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচিও পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। সেটি ঢাকা থেকে ১০ ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময় সূচি নির্ধারণ করা হয়েছে।

গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে লন্ডন নেয়ার কথা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে যায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। 

এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয় সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর শরীর সাপোর্ট করলে রোববার ফ্লাই করতে পারেন খালেদা জিয়া। 

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

আশিক/মি.

 477
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।