রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ English
English
সর্বশেষ

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের চার সদস্যের মেডিকেল টিম

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের চার সদস্যের মেডিকেল টিম
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের চার সদস্যের মেডিকেল টিম
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ০৩, ২০২৫ ১২:০৯ অপরাহ্ন

যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। এরই মধ্যে তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।

হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেয়ার জন্য বাংলাদেশে এসেছে। স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

আশিক/মি.

 114
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।