বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলায় ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলায় ৪ জন নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলায় ৪ জন নিহত
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ৩০, ২০২৫ ০১:১৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালির স্টকটন এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে বন্দুকহামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। হামলাকারী এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে সান জোয়াকিন কাউন্টি শেরিফের দপ্তর।

জানা যায়, রোববার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে লুসাইল অ্যাভিনিউ এলাকায় গুলির শব্দ শুনে পুলিশে খবর দেয় আশপাশের লোকজন। ঘটনাস্থল স্টকটন শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় মাইল উত্তরে। শেরিফ দপ্তরের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, একটি ডেইরি কুইনের পেছনের ভোজসভা মিলনমেলায় পারিবারিক অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্কসব বয়সী মানুষ রয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি টার্গেটেড হামলা হতে পারে। ঘটনাটি তদন্ত করছে সান জোয়াকিন কাউন্টি শেরিফের দপ্তর। হামলাকারীকে ধরতে অভিযান চলছে। সূত্র: সিএনএন।

আশিক/মি.

 473
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।