সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

শেখ হাসিনার তৈরি ট্রাইব্যুনালে তারই মৃত্যুদণ্ড

শেখ হাসিনার তৈরি ট্রাইব্যুনালে তারই মৃত্যুদণ্ড
শেখ হাসিনার তৈরি ট্রাইব্যুনালে তারই মৃত্যুদণ্ড
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ১৭, ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ন

গেল বছরের জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায়।

এই রায় শুনতে সকাল থেকেই আদালতে হাজির হন জুলাই অগাস্টের আন্দোলনে আহত ব্যক্তি, নিহতদের পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। আদালতের ভেতরের যখন রায় ঘোষণা হচ্ছিল, তখন বাইরে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের জড়ো হয়ে মিছিল শ্লোগান দিতে দেখা গেছে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে শেখ হাসিনা যে আদালত গঠন করেছিলেন ২০১০ সালে, তার ১৫ বছর পর সেই আদালতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে তার।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এ নিয়ে নানা আলোচনা দেখা গেছে আদালতের বাইরে।

শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকে অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও রায় ঘোষণার আগে আদালতের বাইরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে মিছিল শ্লোগান দিতে দেখা যায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের।

সকাল ১১টায় রায় ঘোষণার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা পর এজলাসে আসেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। এরপরই টানা দুই ঘণ্টায় রায় পড়ে শোনায় আদালত। যে রায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেটি বাংলাদেশের প্রথম কোন সাবেক সরকার প্রধানের মৃত্যুদণ্ডের রায়।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।