সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

তফসিলের আগেই তারেক রহমানকে দেশে ফিরতে হবে! 

তফসিলের আগেই তারেক রহমানকে দেশে ফিরতে হবে! 
তফসিলের আগেই তারেক রহমানকে দেশে ফিরতে হবে! 
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ১৬, ২০২৫ ০৭:১৯ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন কাউকে ভোটার করবে না নির্বাচন কমিশন-ইসি। এমন পরিস্থিতিতে ভোটার হতে হলে তারেক রহমানকে তফসিলের আগেই দেশে ফিরতে হবে। তাই কবে ফিরছেন তারেক রহমান এনিয়ে তৈরি হয়েছে শঙ্কা! 

তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। সুনির্দিষ্ট কোনো তারিখ ঠিক না হলেও দেশে ফিরেই তার ভোটার হওয়ার কথা রয়েছে। দলটির সিনিয়র নেতারা সভাসমাবেশে এমন বক্তব্যও দিয়েছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তারেক রহমানকে অবশ্যই ছবিসহ জাতীয় পরিচয়পত্র করা লাগবে। সে অনুযায়ী তিনি ভোটার হবেন। তফসিল ঘোষণার আগে যদি তিনি দেশে ফিরে ভোটার না হন তাহলে আইনি জটিলতায় পড়বেন। তফসিল হলে সব ধরনের মাইগ্রেশন ও ভোটার কার্যক্রম বন্ধ থাকে। এছাড়া কোর্ট থেকে ডিক্লারেশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ কমিশনার একমত হলেই তফসিলের পরে কাউকে ভোটার করা যায়। তবে সে প্রক্রিয়া অনেক জটিল। সহজ ও সাধারণভাবে তারেক রহমান ভোটার হতে চাইলে অবশ্যই তফসিল ঘোষণার আগে দেশে ফিরতে হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখা সূত্রে জানায়, তারেক রহমান দেশে এসে ভোটার হতে চাইলে তফসিলের আগেই ফিরতে হবে। যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে ভোটার কার্যক্রম চালু আছে। তবে খোঁজ নিয়ে জানা যায় তিনি লন্ডনে ভোটার হবেন না। বাংলাদেশে এসেই ভোটার হবেন।

তফসিলের পরে ভোটার হওয়া যায় কি না জানতে চাইলে তিনি বলেন, তফসিলের পরে ভোটার হওয়া খুব কঠিন। কোর্ট থেকে ডিক্লারেশন লাগবে। এছাড়া ফুল কমিশন বৈঠক করে সবাই একমত হলেই কেবল ভোটার হওয়া যায়। পাঁচ কমিশনের মধ্যে একজন যদি দ্বিমত পোষণ করেন তবে তিনি আর ভোটার হতে পারবেন না।

তারেক রহমান ভোটার না হলেও কয়েকমাস আগে দেশে ফিরে ভোটার হয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আশিক/মি.

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।