বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষকদের

৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষকদের
৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষকদের
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৯, ২০২৫ ০১:২২ অপরাহ্ন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের দেয়া বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। অর্থ মন্ত্রণালয় মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা হারে ভাতা নির্ধারণ করলেও শিক্ষকরা একে অপর্যাপ্ত ও অবাস্তব বলে মন্তব্য করেছেন।

রোববার (১৯ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব আগেও প্রত্যাখ্যান করা হয়েছিল এখনো করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে এটি কার্যকর হবে। তবে আন্দোলনরত শিক্ষকরা জানাচ্ছেন তাদের দাবি ছিল ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানো। এ দাবিতে গেল ১২ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। আজ দুপুরে তারা খালি থালা হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছেন।

আশিক/মি

 353
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !