সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য তহবিলের আহ্বান প্রধান উপদেষ্টার

তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য তহবিলের আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য তহবিলের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশের তরুণ কৃষি-উদ্যোক্তা, নারী ও কৃষকদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১২ অক্টোবর) ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের পার্শ্ববৈঠকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।

ইউনূস বলেন এই তহবিল দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য ও নারীদের কর্মসংস্থান বাড়াতে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং সামাজিক সমস্যার টেকসই সমাধান দেবে। তিনি ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন।

বৈঠকে দুই নেতা গভীর সমুদ্র মৎস্য আহরণ, ফল রপ্তানি, জলবায়ু-সহনশীল কৃষি এবং দুগ্ধজাত পণ্য উৎপাদন নিয়ে কৌশলগত আলোচনা করেন। ইফাদ প্রেসিডেন্ট জানান সংস্থাটি বর্তমানে বাংলাদেশে ছয়টি প্রকল্পে অর্থায়ন করছে এবং আরও সামাজিক ব্যবসায় অংশীদার হতে আগ্রহী। অধ্যাপক ইউনূস বলেন চীন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আম ও কাঁঠাল আমদানিতে আগ্রহ দেখিয়েছে এবং এই খাতে প্রযুক্তিগত বিনিয়োগ বাড়ানো জরুরি।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।