শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ফোল্ডেবল আইফোন ‘Duo’ আনলো অ্যাপল, দাম শুরু ১,৯৯৯ ডলারর‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল ২০২৬ সংসদে পাসশিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে ববি ছাত্রদলের ফুটবল বিতরণঅনিয়মের অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদসার সরবরাহে নজরদারি, ৬৪ জেলায় মনিটরিং সেলএসএসসি ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজারের বেশিসিরিয়ার ইদলিবে একের পর এক বিস্ফোরণ, নিহত ১৪ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশেরব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরস্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: মীর শাহে আলমআওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম: বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেনরাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পেরইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শেষ কবে?চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২৫সৌদির জন্য বড় ধাক্কা, লোহিত সাগরে আধিপত্যের পথে হুতিরাইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানেরগাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ পরিবারের ৪ সদস্য নিহতএমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তিমহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুনবগুড়ায় বাস তল্লাশিতে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার ডিবিরড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনেরইকোর্টের পূর্ণাঙ্গ রায়: সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্টে গোয়েন্দা ক্লিয়ারেন্স অবৈধফোল্ডেবল আইফোন ডুও: কী থাকছে, সুবিধা-অসুবিধা কতটা?

সারাদেশে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

সারাদেশে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
সারাদেশে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। এক মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন টাইফয়েডে এখনও অনেক শিশু আক্রান্ত হয় এবং মৃত্যু ঘটে যা দুঃখজনক। আমরা ডায়রিয়া ও রাতকানার মতো রোগ নিয়ন্ত্রণে সফল হয়েছি। এবার টাইফয়েডকেও রোধ করতে পারব ইনশাআল্লাহ। স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন টাইফয়েড এমন রোগ যা টিকাদান ও সচেতনতার মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। যত বেশি শিশু টিকার আওতায় আসবে ততই হাসপাতালের ওপর চাপ কমবে।

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন এই ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয় বরং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য এটি একটি বড় পরিবর্তন আনবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে জন্মসনদ না থাকলেও কোনো শিশু টিকার বাইরে থাকবে না। এই কর্মসূচিতে ব্যবহৃত টিকা সরবরাহ করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট, গ্যাভির সহায়তায় সরকার তা বাস্তবায়ন করছে।

উজ্জল/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।