বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

বাংলাদেশের নৌবহর শক্তিশালী করার নতুন উদ্যোগ

বাংলাদেশের নৌবহর শক্তিশালী করার নতুন উদ্যোগ
বাংলাদেশের নৌবহর শক্তিশালী করার নতুন উদ্যোগ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম. সাখাওয়াত হোসেন চীনের জিংজিয়াং নানইয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নির্মাণাধীন জাহাজসমূহ পরিদর্শন করেছেন। শুক্রবার (২২ আগস্ট) এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

বিএসসি তার নিজস্ব অর্থায়নে দু’টি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট ক্ষমতাসম্পন্ন আধুনিক বাল্ক ক্যারিয়ার সংগ্রহ প্রকল্প বাস্তবায়ন করছে। সম্প্রতি ক্রয় কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এ প্রকল্পের অনুমোদন দিয়েছে।

উপদেষ্টা জাহাজগুলোর নির্মাণকাজের অগ্রগতি, প্রযুক্তিগত মান, প্রধান যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ পর্যালোচনা করেন। তিনি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন আধুনিক প্রযুক্তিনির্ভর এই বাল্ক ক্যারিয়ারগুলো যুক্ত হলে বাংলাদেশের নৌবহর শক্তিশালী হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজতর হবে।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান সরকারের দিকনির্দেশনা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় জাহাজের বহর সম্প্রসারণ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। নতুন জাহাজ অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের বৈদেশিক বাণিজ্যে পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নৌপরিবহন খাত সুসংহত ভিত্তি অর্জন করবে।

আশিক/মি

 524
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।