সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

সরকারি চাপ এলে পদত্যাগ করবো: সিইসি নাসির উদ্দিন

সরকারি চাপ এলে পদত্যাগ করবো: সিইসি নাসির উদ্দিন
সরকারি চাপ এলে পদত্যাগ করবো: সিইসি নাসির উদ্দিন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৫ ০৫:০৯ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে তিনি পদত্যাগ করবেন। শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন কোনো পক্ষপাতমূলক আচরণ করছে না। আইন মেনে নিরপেক্ষভাবে কাজ করছে। সরকারের চাপের দিন এলে তিনি আর পদে থাকবেন না বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন।

সিইসি জানান গেল নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের রাখা হবে না। ৫৭০০ কর্মকর্তার মধ্যে যারা স্বপ্রণোদিত হয়ে ভুল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আগামী ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনী সীমানার খসড়া প্রকাশ করা হয়েছে। রবিবার থেকে শুনানি শুরু হবে।

তিনি আরও বলেন সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে বলেও সতর্ক করেন সিইসি।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।